Friday, May 29, 2009

মুহাম্মদের নামের পরে সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলা কেন জরুরী নয়।

الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ

যাবতীয় প্রশংসা ইহকাল ও পরকালের রব্ব আল্লাহ্‌র জন্য।

আল্লাহ্‌ মানবজাতিকে শুধুমাত্র তাঁরই প্রশংসা ও গুনগান করতে বলেছেন। আল্লাহ ছাড়া আর কারো , এমনকি নবী রসুলদের ও প্রশংসা বা গুনগান করা যাবে না , কারন তারা আমাদের মতই মানুষ ছিলেন।

মেহেরবান ও দয়ালু আল্লাহ সকল নবী রসুলদের কোরানে নাম ধরেই সম্মোধন করেছেন কোনরকম গুনগান ছাড়াই , মুহাম্মদ ও তার ব্যতিক্রম নয় (২:১৩৬; ২:২৮৫; ৩:১৪৪)। মুহাম্মদ আমাদের মতোই মানুষ ছিলেন (১৮:১১০; ৪১:৬), এবং তার নাম কোরানে মুহাম্মদ নামেই উল্লেখ করা হইয়াছে , যেমন অন্যান্যদের নাম উল্লেখ করা হইয়াছে (৩:১৪৪; ৩৩:৪০; ৪৭:২; ৪৮:২৯)।

মুহাম্মদের নামের পরে সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যোগ করেছেন সুন্নি ও শিয়া মুসলমানরা। কারন হিসাবে তারা ৩৩:৫৬ নং আয়াতে “সাল্লু” শব্দের বিকৃত অনুবাদের উল্লেখ করেন , যেখানে সাল্লু ক্রিয়া পদ (verb) এবং এর প্রকৃত মানে হবে নবীর জীবিত অবস্থায় তাকে উৎসাহিত , সাহায্য বা সাপোর্ট করা। ৩৩:৫৬ নং আয়াতের প্রকৃত মানে বুঝতে হলে ৩৩:৪৩, ৯:১০৩ ও ২:১৫৭ নং আয়াতগুলো পড়া জরুরী। আপনারা আমার আগের একটা পোস্ট Click This Link পড়তে পারেন। এটা পরিস্কার যে , ৩৩:৫৬ নং আয়াতে কিছু বলতে বলা হয়নি , বরং কিছু করতে বলা হয়েছে।

সকল নবী রসূলকে শ্রদ্ধা করতে বলা হয়েছে কোরানে , তার মানে এই নয় যে , মুহাম্মদের নামের পরে তোতা পাখির মতো সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলতে হবে। সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলে লাভ কি? আর না বল্লে ক্ষতিটাই বা কি? এ ব্যপারে লাভ বা ক্ষতির কোন কথা কোরানে খুজে পাওয়া যায় না।

তবে মাওলানা মৌলভিরা লাভ বা ক্ষতির একটা কাল্পনিক ধারনা আমাদের সকলের মনে গেঁথে দিতে সক্ষম হয়েছে। প্রধান যে লাভের কথা বলা হয় তা হলো, হাশরের ময়দানে মুহাম্মদ তাদের জন্য সুপারিশ করবেন , অর্থাৎ যাদেরকে আল্লাহ্‌ শাস্তি দিয়ে দোযখে পাঠাবেন বা পাঠাতে চাইবেন , তাদেরকে মুহম্মদ সুপারিশ করে বাচিয়ে দেবেন। এই ধারনা সম্পুর্নরূপে কোরানের পরিপন্থি এবং এই ধারনা মুহাম্মদপূজার নামান্তর মাত্র , কারন আল্লাহ্‌ হাশরের ময়দানে তাঁর সঠিক বিচারের মাধ্যমে প্রাপ্ত শাস্তি থেকে কোন দোষী ব্যাক্তিকে বাচানোর ক্ষমতা কাউকে দেন নি। আরো লাভের কথা কারো জানা থাকলে এই পোস্টে কমেন্ট আকারে দেয়ার জন্য অনুরোধ করছি।
Click This Link

ক্ষতির কথা আমি যেটা শুনেছি তা হলো - “আগের কাল হলে মুহাম্মদের নামের পরে সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম না বল্লে গর্দান কাটা যেত। আর এখন কলিকালে লোম কাটা যায়।” এর থেকে আজগুবি কথা আমি আমার জীবনে কমই শুনেছি। আরো ক্ষতির কথা কারো জানা থাকলে এই পোস্টে কমেন্ট আকারে দেয়ার জন্য অনুরোধ করছি।

No comments:

Post a Comment