Friday, May 29, 2009

কোরানের শিক্ষা।

সুরা আল-যুমার(৩৯) আয়াত ১৮যারা মনোনিবেশ সহকারে কথা শুনে , অতঃপর যা উত্তম , তার অনুসরন করে। তাদেরকেই আল্লাহ পথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান।

সুরা বণী ইসরাঈল (১৭) আয়াত ৩৬যে বিষয়ে তোমার জ্ঞান নেই তা অনুসরন করো না। নিশ্চয় কান , চোখ ও ব্রেন (মন) এদের ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে।

উপরোক্ত আয়াতের মাধ্যমে ধর্মীয় আলোচনা ও বিচার বিবেচনা করে স্বীদ্ধান্ত গ্রহনকে উৎসাহিত করা হয়েছে। নিশ্চয় অন্ধ বিশ্বাস নিজের ব্রেন ব্যবহারের সমার্থক নয়।

বর্তমান মুসলমানরা প্রচলিত ধ্যান ধারনার বিপরিত কোন আলোচনা শুনতেই রাজী নন। না শোনেন তাতে আপত্তি নেই , কিন্তু জোর করে বিরুদ্ধ মতকে দমন করে অন্যদেরকে না শুনতে দিয়ে, অন্যের বিচার বিবেচনায় বাধা সৃষ্টি করে , কোরানের শিক্ষারই বিরুদ্ধাচরন করছেন।

বিপরিত ধারনা না শুনলে , কোনটা উত্তম তা বিচার করবেন কি করে। নিজের ব্রেনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে , মুক্ত আলোচনার বিকল্প নেই।

আরেকটা যুক্তি প্রায়ই দেয়া হয় , সরলপ্রাণ মুসলমানদের সন্দেহের মধ্যে ফেলবেন না বা বিপথগামী করবেন না। ভাইরে যার যার ভাবনা তাকেই ভাবতে দিন। পরকালে আপনার কাজের জন্যই আপনাকে জিজ্ঞাসা করা হবে , অন্যের কাজের জন্য নয়। আমার কাছে যা সত্য মনে হচ্ছে আমি তাই লিখছি। এটা মানা বা না মানা যার যার নিজস্ব। আমি তো কারো দায়িত্ব নেব না। তবে সকলের চিন্তার জন্য কোরানের আলোকে নুতন কিছু মাল মশলা সকলের সামনে হাজির করা আমার কর্তব্য মনে করি। সত্যের পথে আহ্বান করা সকল মুসলমানের কর্তব্য।وَتَوَاصَوْا بِالْحَقِّ সুরা আছর।

No comments:

Post a Comment